আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। নতুন সূচি অনুযায়ী সকাল সাড়ে ৭টা থেকে ভোট শুরু হয়ে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত—এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
রবিবার নির্বাচন তফসিল, গণভোট এবং ভোটের আগে-পরে সার্বিক প্রস্তুতি নিয়ে কমিশনের পর্যালোচনা বৈঠক শেষে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
তিনি আরও জানান, সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে। এর আগে পুরো কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে। পাশাপাশি সোমবার বিটিভিকে তফসিল রেকর্ডের অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হবে।
পূর্ববর্তী জাতীয় নির্বাচনে ভোট শুরু হতো সকাল ৮টায় এবং শেষ হতো বিকেল ৪টায়; পরে শুরু হতো গণনা কার্যক্রম।
এলএনডি/এমআর






