খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে রাষ্ট্রপতির উদ্বেগ

Liberty News Desk
সংগৃহীত ছবি

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শনিবার (২৯ নভেম্বর) রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতি খালেদা জিয়ার দ্রুত সেরে ওঠার জন্য দেশবাসীর কাছেও দোয়া প্রার্থনা করেছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো স্থিতিশীল নয়। শুক্রবার গভীর রাতে তিনি হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার খোঁজখবর নেন। পরে সাংবাদিকদের তিনি জানান, দূরত্ব বজায় রেখে কথা বলার চেষ্টা করলে খালেদা জিয়া তাদের চিনতে পেরেছেন এবং সম্ভাষণের জবাব দিয়েছেন।

উল্লেখ্য, নানা জটিল রোগে ভুগতে থাকা প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া গত ২৩ নভেম্বর ফুসফুসের সংক্রমণ ও হৃদযন্ত্রের সমস্যার কারণে পুনরায় হাসপাতালে ভর্তি হন। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

TAGGED:
শেয়ার করুন