খালেদা জিয়ার সুস্থতায় দোয়া চাইলেন প্রধান উপদেষ্টা

Liberty News Desk
ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর দোয়া চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২৮ নভেম্বর) প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, খালেদা জিয়ার সাম্প্রতিক শারীরিক জটিলতা নিয়ে প্রধান উপদেষ্টা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি নিয়মিতভাবে তার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ নিচ্ছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দিয়েছেন।

তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে তিনি সবার কাছে দোয়া চান।

প্রধান উপদেষ্টা বলেন, “বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ঘাটতি না থাকে। প্রয়োজন হলে সরকার সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।”

তিনি আরও উল্লেখ করেন, “গণতান্ত্রিক উত্তরণের এ সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য শক্ত অনুপ্রেরণা। তার সুস্থ থাকা দেশের জন্য অত্যন্ত জরুরি।”

শেষে তিনি চিকিৎসা ও সমন্বয় কার্যক্রমে সংশ্লিষ্ট সবার সার্বক্ষণিক প্রস্তুতি নিশ্চিত করার নির্দেশ দেন।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন