ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ : সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

Liberty News Desk
ছবি : সংগৃহীত

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কার উপকূলীয় এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ উত্তর-উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে শ্রীলঙ্কা সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর অঞ্চলে অবস্থান করছে।

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তর প্রকাশিত বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১,৯৫৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ১,৯০০ কিলোমিটার, মোংলা থেকে ১,৮৪৫ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১,৮৪০ কিলোমিটার দূরে দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপশ্চিমমুখী হয়ে অগ্রসর হতে পারে বলে জানানো হয়।

ঘূর্ণিঝড়ের কেন্দ্র থেকে ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। কেন্দ্রসংলগ্ন সাগরে উচ্চ ঢেউয়ের কারণে প্রচণ্ড উত্তাল পরিস্থিতি বিরাজ করছে।

বিশেষ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে থাকা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে না যেতে বলা হয়েছে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন