বাউলদের ওপর হামলাকারীদের গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে

Liberty News Desk
ছবি : সংগৃহীত

বাউলদের ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

শফিকুল আলম বলেন, বাউলদের ওপর হামলাকারীদের চিহ্নিত করে আটক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, মানিকগঞ্জসহ অন্যান্য যেসব স্থানে এমন ঘটনা ঘটেছে, সেখানে পুলিশ ইতোমধ্যেই অভিযান পরিচালনা করছে।

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেপ্তার হওয়া বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে আয়োজিত কর্মসূচি চলাকালে মানিকগঞ্জ, ঠাকুরগাঁও ও খুলনায় বাউলদের ওপর হামলার ঘটনাগুলো আলোচনায় আসে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

TAGGED:
শেয়ার করুন