ব্যাংকের দুই লকারে মিললো শেখ হাসিনার ৮৩২.৫ ভরি স্বর্ণের অলঙ্কার

Liberty News Desk
ছবি : সংগৃহীত

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত এবং মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রণী ব্যাংকে থাকা দুটি লকারে মোট ৮৩২ দশমিক ৫ ভরি স্বর্ণালংকার উদ্ধার হয়েছে।

মঙ্গলবার আদালতের আদেশে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লকার দুটি খোলা হয়। এ সময় এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি), দুর্নীতি দমন কমিশন (দুদক), বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, সিআইসি ও দুদকের যৌথ দল স্বর্ণালংকারগুলো জব্দ করেছে। প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদও বিষয়টি নিশ্চিত করেন।

সিআইসির কর্মকর্তারা জানান, আদালতের অনুমতি অনুযায়ী জব্দ করা লকার দুটি খুলে স্বর্ণের পরিমাণ নিশ্চিত করা হয়েছে। গত বছরের ৫ আগস্টের অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার শেখ হাসিনা ও তার পরিবারের কর ফাঁকি ও সম্পদসংক্রান্ত অনিয়ম তদন্ত শুরু করে, যার অংশ হিসেবে বিভিন্ন ব্যাংকের লকার জব্দ করা হয়।

অগ্রণী ব্যাংকের দিলকুশা প্রধান শাখায় শেখ হাসিনার দুটি লকার আগে থেকেই সিআইসি জব্দ করেছিল। সম্পদের তথ্য গোপন ও কর ফাঁকির অভিযোগে গত সেপ্টেম্বরে এসব লকার সিলগালা করা হয়।

এর আগে, সেনা কল্যাণ ভবনে অবস্থিত পূবালী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখায় অভিযান চালিয়ে শেখ হাসিনার আরেকটি লকার এবং দুটি ব্যাংক হিসাব জব্দ করা হয়। ওই হিসাবগুলোতে ১২ লাখ টাকার একটি এফডিআর এবং অন্যটিতে ৪৪ লাখ টাকা পাওয়া যায়, যা উত্তোলনে নিষেধাজ্ঞা জারি করা হয়।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন