নির্বাচনে কমনওয়েলথের পূর্ণ সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা

Liberty News Desk
ছবি : সংগৃহীত

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কমনওয়েলথের পূর্ণ সমর্থন কামনা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (২৪ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বোটচওয়ের সঙ্গে বৈঠকে তিনি এই সমর্থনের আহ্বান জানান। বৈঠকে প্রধান উপদেষ্টা আসন্ন নির্বাচনের প্রতি কমনওয়েলথের গভীর আগ্রহের জন্য মহাসচিবকে ধন্যবাদ জানান এবং অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।

কমনওয়েলথ মহাসচিব শার্লি বোটচও বাংলাদেশ নির্বাচন ও পরবর্তী রাজনৈতিক পরিবেশের জন্য তাদের পূর্ণ সমর্থনের আশ্বাস দেন। তিনি জানান, নির্বাচনের আগে একাধিক পর্যবেক্ষক দল পাঠাতে তারা প্রস্তুত।

এ ছাড়া যুব উন্নয়ন, উদ্যোক্তা তৈরি, সামাজিক ব্যবসা বিস্তার এবং বেকারত্ব ও বৈষম্য কমাতে ‘থ্রি–জিরো ভিশন’ বাস্তবায়নের অগ্রগতি নিয়েও দুই পক্ষ আলোচনা করে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন