রাজধানী ঢাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৩।
শনিবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটের দিকে এ কম্পন টের পাওয়া যায়। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল রাজধানীর বাড্ডা।
এর আগে আজ সকাল ১০টা ৩৬ মিনিটে নরসিংদীর পলাশকে কেন্দ্র করে ৩.৩ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে।
শুক্রবার সকালে নরসিংদীর মাধবদী এলাকায় উৎপত্তি হওয়া ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে দুই শিশুসহ ১০ জনের মৃত্যু হয় এবং বহু মানুষ আহত হন।
এলএনডি/এমআর






