ভূমিকম্পে কাঁপলো গাজীপুর, মাত্রা ৩ দশমিক ৩

Liberty News Desk
ফাইল ছবি

নরসিংদীর মাধবদীতে শক্তিশালী ভূমিকম্পের পর ২৪ ঘণ্টা না যেতেই গাজীপুরের বাইপাইলে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা রেকর্ড করা হয়েছে ৩ দশমিক ৩।

শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে হালকা এই কম্পনটি অনুভূত হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, এটি একটি মাইনর ভূমিকম্প এবং এর কেন্দ্রস্থল ছিল বাইপাইল এলাকা।

এর আগের দিন শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নড়েচড়ে ওঠে দেশ। ২৬ সেকেন্ড স্থায়ীত্বের ওই কম্পনের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী, যা গত তিন দশকে দেশের ভেতর উৎপত্তি হওয়া সবচেয়ে বড় ভূমিকম্প হিসেবে আখ্যা দিয়েছেন বিশেষজ্ঞরা।

শুক্রবারের বড় ভূমিকম্পে দেশের বিভিন্ন স্থানে ভবন ও দেয়াল ধসে বহু হতাহত হয়েছে। সর্বশেষ তথ্যে দেখা গেছে, এই ঘটনায় এখন পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে—এর মধ্যে নরসিংদীতে পাঁচজন, ঢাকার বংশালে তিনজন, মুগদায় একজন, নারায়ণগঞ্জে একজন এবং গাজীপুরে একজন। আহত হয়েছেন তিন শতাধিক মানুষ।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন