হাসিনাকে ফেরাতে ইন্টারপোলে আবেদনের প্রস্তুতি শুরু

Liberty News Desk
ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে। খুব শিগগিরই এ রায়ের নথি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম।

তিনি আরও জানান, ইন্টারপোলে আগে যেটি গ্রেপ্তারি পরোয়ানা ভিত্তিক নোটিশ ছিল, সেটির জায়গায় এখন দণ্ডিত আসামির জন্য কনভিকশন ওয়ারেন্ট ভিত্তিক নতুন নোটিশ জারির আবেদন করা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এ সংক্রান্ত উদ্যোগ ইতোমধ্যে শুরু হয়েছে।

প্রসিকিউটর তামিমের বক্তব্য অনুযায়ী, পুনর্গঠিত ট্রাইব্যুনাল রায়ের শেষ অংশে উল্লেখ করেছে—একটি সার্টিফাইড কপি প্রসিকিউশনের জন্য, একটি কপি আদালতে উপস্থিত থাকা আসামির জন্য, এবং পলাতক আসামিরা ৩০ দিনের মধ্যে আত্মসমর্পণ বা গ্রেপ্তার হলে তারাও বিনা খরচে একটি কপি পাবেন।

এ ছাড়া রায়ের আরেকটি নথি কার্যকরির জন্য ঢাকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের দপ্তরে পাঠানো হবে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, দুইজন পলাতক আসামির বিরুদ্ধে আগে যে রেড নোটিশের আবেদন করা হয়েছিল, তা এখন সংশোধন করে কনভিকশন ওয়ারেন্ট সংযুক্ত করে নতুন করে ইন্টারপোলে নোটিশের আবেদন করা হবে। এ বিষয়ে কাজ চলছে।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে যান এবং এখনো সেখানে অবস্থান করছেন।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন