যানবাহনে আগুন ও ককটেল হামলাকারীদের গুলির নির্দেশ

Liberty News Desk
ছবি : সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী নির্দেশ দিয়েছেন যে, কেউ যদি যানবাহনে অগ্নিসংযোগ বা ককটেল নিক্ষেপ করে প্রাণহানির চেষ্টা করে, তাহলে পুলিশ প্রয়োজনীয় গুলি চালাতে পারবে।

রোববার (১৬ নভেম্বর) বিকেলে বেতার বার্তার মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে ডিএমপির অপরাধ বিভাগের এক উপকমিশনারসহ তিনজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন।

এ বিষয়ে ডিএমপি কমিশনার গণমাধ্যমকে বলেন, ‘আমি ওয়্যারলেসে বলেছি—যদি কেউ বাসে আগুন দেয় বা ককটেল ছুড়ে মানুষের জীবনের ওপর হামলা করে, তাকে লক্ষ্য করে গুলি করতে হবে। আইনেই এর অনুমতি রয়েছে।’ তিনি আরও বলেন, ‘পুলিশের গাড়িতে আগুন লাগানো বা ককটেল নিক্ষেপ করে জানমালের ক্ষতি করার চেষ্টা করলে পুলিশ নিশ্চুপ থাকতে পারে না।’

সোমবার (১৭ নভেম্বর) ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়কে কেন্দ্র করে নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগসহ বিভিন্ন আওয়ামীপন্থি সংগঠন দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে—এমন শঙ্কা থেকেই এই নির্দেশনা এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এর আগে গত সপ্তাহে চট্টগ্রামে কয়েকটি ‘টার্গেট কিলিং’-এর ঘটনার পর সিএমপি কমিশনার হাসিব আজিজ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রাণঘাতী গুলি চালানোর নির্দেশ দেন। ১১ নভেম্বর দুপুরে বেতারবার্তায় এই নির্দেশ দেওয়া হয়েছিল।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন