রাজধানীসহ চার জেলায় সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
রোববার (১৬ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুরে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে বিজিবির টিম মাঠে দায়িত্ব পালন করছে।
সম্প্রতি প্রায় এক সপ্তাহ ধরে ঢাকার বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ এবং বেশ কয়েকটি স্থানে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ পরিস্থিতিতে পুলিশ, র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিজিবিও মাঠে তৎপরতা বাড়িয়েছে—যাতে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখা যায়।
এলএনডি/এমআর






