আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, থাকছে নানা কর্মসূচি

Liberty News Desk
ছবি : সংগৃহীত

আজ ৭ নভেম্বর — সারা দেশে পালিত হচ্ছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত হয় ঐতিহাসিক সিপাহী-জনতার বিপ্লব, যা দেশের তৎকালীন রাজনৈতিক পরিস্থিতিতে এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা করেছিল। অরাজকতা ও অনিশ্চয়তার মধ্য থেকে নতুন দিকনির্দেশনা পেতে শুরু করে রাষ্ট্র ও জাতি।

সেদিন, ৭ নভেম্বর ১৯৭৫ সালে, সেনানিবাসে গৃহবন্দি ছিলেন তৎকালীন সেনাপ্রধান মেজর জিয়াউর রহমান। ওই সময় ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ নিজেকে সেনাপ্রধান ঘোষণা করলে সেনাবাহিনীর অভ্যন্তরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এর আগে ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ড এবং ৩ নভেম্বর জাতীয় চার নেতাকে কারাগারে হত্যার ঘটনায় দেশজুড়ে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছিল। দুর্ভিক্ষ, রাজনৈতিক বিশৃঙ্খলা ও বাকশাল ব্যবস্থার কারণে জনমনে চরম ক্ষোভ সৃষ্টি হয়।

মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে স্বাধীনতার আহ্বানকারী সেনা কর্মকর্তা ও সাধারণ সিপাহিরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় একত্রিত হন। এই বিপ্লবের সঙ্গে সংহতি জানিয়ে সাধারণ জনগণও রাজপথে নেমে আসে। সেনা ও জনগণের সেই ঐক্যের মধ্য দিয়েই সূচিত হয় দেশের নতুন রাজনৈতিক অধ্যায়, যার পরই রাষ্ট্রনায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন জিয়াউর রহমান।এর পর থেকে দিনটিকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে আসছে বিএনপি ও তাদের সহযোগী রাজনৈতিক সংগঠনগুলো। এ বছরও দিবসটি উপলক্ষে ১০ দিনের কর্মসূচি হাতে নিয়েছে দলটি।

কর্মসূচি: দিবসটি উপলক্ষে আজ সকাল ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও সারাদেশের সব জেলা-মহানগর কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল ১০টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করেন।
বিকেল ৩টায় নয়াপল্টন কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে, যার উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব নিজে।

এ ছাড়া দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন পৃথকভাবে নানা কর্মসূচি পালন করবে।

  • শ্রমিক দলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ৫ নভেম্বর।
  • ছাত্রদলের আলোচনা সভা ৮ নভেম্বর,
  • ওলামা দলের উদ্যোগে ৯ নভেম্বর এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ,
  • তাঁতী দলের আলোচনা সভা ১০ নভেম্বর,
  • কৃষক দলের সভা ১১ নভেম্বর,
  • জাসাসের সাংস্কৃতিক অনুষ্ঠান ১৩ নভেম্বর শহীদ মিনারে অনুষ্ঠিত হবে।

এ ছাড়া ১২ নভেম্বর বিএনপির উদ্যোগে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করা হবে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন