রিজভীর পা ছুঁয়ে সালাম করার ঘটনায় পুলিশ সার্জেন্ট ক্লোজড

Liberty News Desk
ছবি : সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পা ছুঁয়ে সালাম করার ঘটনায় পুলিশ সার্জেন্ট আরিফুল ইসলামকে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে।

শুক্রবার ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার গৌতম কুমার বিশ্বাসের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

মিরপুর ট্রাফিক জোনে কর্মরত সার্জেন্ট আরিফুল ইসলামকে প্রশাসনিক কারণে ডিএমপি সদর দপ্তরের (সদরদপ্তর ও প্রশাসন) বিভাগে সংযুক্ত করা হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার গৌতম কুমার বিশ্বাস বলেন, আরিফুল ইসলামকে প্রত্যাহার করে সদর দপ্তরে পাঠানো হয়েছে।

এর আগে, শুক্রবার দুপুরে বিএনপি নেতা রুহুল কবির রিজভী একটি অনুষ্ঠান শেষে গাড়িতে উঠার সময় ওই সার্জেন্ট তার পা ছুঁয়ে সালাম করেন। মুহূর্তের মধ্যে ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

TAGGED:
শেয়ার করুন