দেশে ডেঙ্গুতে ৫ মৃত্যু, নতুন আক্রান্ত ছাড়াল ১ হাজার

Liberty News Desk
ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৪ জন নতুন রোগী। এ সময় প্রাণ হারিয়েছেন আরও পাঁচজন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নতুন ভর্তি রোগীদের মধ্যে রাজধানীর দুই সিটি করপোরেশন এলাকায় ৩৭১ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ১৮৮ জন, বরিশালে ১৩৪ জন, চট্টগ্রামে ১০৩ জন, খুলনায় ৫৫ জন, ময়মনসিংহে ৬৬ জন, রাজশাহীতে ৭৯ জন, রংপুরে ৩৩ জন এবং সিলেট বিভাগে ৫ জন রয়েছেন।

উল্লেখ্য, গত বছর দেশে ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন