সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতির অংশগ্রহণে আগামী মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৩টায় ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ এ সভা আহ্বান করেছেন। সভাটি অনুষ্ঠিত হবে সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে।
শনিবার সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আসিফ ইকবাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
সুপ্রিম কোর্টের একটি সূত্র জানিয়েছে, আসন্ন সভায় অধস্তন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি এবং প্রশাসনিক নীতিমালা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
উল্লেখ্য, ফুলকোর্ট সভা হলো সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিজস্ব আলোচনামঞ্চ, যেখানে আদালত পরিচালনা ও বিচার প্রশাসনসংক্রান্ত নীতিগত বিষয়গুলো নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
এলএনডি/এমআর






