জাতীয় নির্বাচনে ৩০০ আসনে চূড়ান্ত ভোটকেন্দ্র ৪২,৭৬১

Liberty News Desk
ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে মোট ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি জানান, দেশের ৬৪টি জেলায় এই ভোটকেন্দ্র স্থাপন করা হবে। এসব কেন্দ্রে মোট ভোটকক্ষের সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি, এর মধ্যে পুরুষ ভোটারের জন্য ১ লাখ ১৫ হাজার ১৩৭টি এবং নারী ভোটারের জন্য ১ লাখ ২৯ হাজার ৬০২টি কক্ষ থাকবে।

অস্থায়ীভাবে ১৪টি কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করা হয়েছে, যেখানে প্রায় ১২ হাজার ভোটকক্ষ থাকবে। প্রতিটি কক্ষে গড়ে তিন হাজার ভোটার ভোট দিতে পারবেন। প্রয়োজন অনুসারে এই সংখ্যা সামঞ্জস্য করা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, খসড়া পরিকল্পনা অনুযায়ী আগে ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ৪২ হাজার ৬১৮টি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ৪২ হাজার ১৪৮টি। কেন্দ্রের সংখ্যা কিছুটা বাড়লেও এবার ভোটকক্ষের সংখ্যা কমেছে— যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ৪৬টি, আগের নির্বাচনে এই সংখ্যা ছিল ২ লাখ ৬১ হাজার ৫৬৪টি।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন