২৩ ঘণ্টা পর স্বাভাবিক মেট্রোরেল চলাচল

Liberty News Desk
সংগৃহীত ছবি

প্রায় ২৩ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় সম্পূর্ণ রুটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১টা থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়।

এর আগে, আগারগাঁও থেকে শাহবাগ পর্যন্ত দুটি ধাপে পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয়। কোনো ত্রুটি না পাওয়ায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) পূর্ণ রুটে মেট্রোরেল চালুর সিদ্ধান্ত নেয়।

চালু হওয়ার কিছুক্ষণ আগে ডিএমটিসিএলের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়, সকাল ১১টা থেকে নিরবচ্ছিন্নভাবে ট্রেন চলবে। একই সঙ্গে সাময়িক অসুবিধার জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করা হয়।

উল্লেখ্য, রবিবার দুপুর ১২টার পর রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে একজন পথচারীর মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে বিকেল ৩টার দিকে আংশিকভাবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন