সরকারের ৩১ বিভাগের সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করবে ইসি

Liberty News Desk
ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও অবাধভাবে সম্পন্ন করতে আগামী বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সরকারের ৩১টি মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠকটি অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে।

রবিবার ইসি সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়— সেই লক্ষ্যে নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রমের অংশ হিসেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় ও প্রাক-প্রস্তুতিমূলক সভা আগামী বৃহস্পতিবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।”

সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে অন্যান্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত থাকবেন। সংশ্লিষ্ট সব দপ্তরের প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, ২০ অক্টোবর আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এবং ২২ অক্টোবর সরকারের সাতটি গুরুত্বপূর্ণ বিভাগের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশনের পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রহিমা আক্তারসহ মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা পূর্ববর্তী বৈঠকগুলোতে অংশ নিয়েছিলেন।

ইসি সূত্রে জানা গেছে, ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে জাতীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে, এবং এই বৈঠকগুলোর মাধ্যমে নির্বাচনের সার্বিক প্রস্তুতি চূড়ান্ত করার কাজ চলছে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন