বিমানবন্দরের আগুনে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সরঞ্জাম

Liberty News Desk
সংগৃহীত ছবি

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য আনা বেশ কয়েকটি বৈদ্যুতিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব সরঞ্জাম রবিবার (১৯ অক্টোবর) খালাসের কথা ছিল।

শনিবার (১৮ অক্টোবর) বেলা আড়াইটার দিকে কার্গো ভিলেজ ভবনে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশনের ৩৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও বিজিবির সদস্যরাও সহায়তায় অংশ নেন। প্রায় সাত ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে ভবনের আমদানি পণ্য সংরক্ষণ অংশের বেশ কিছু মালামাল পুড়ে যায়। এর মধ্যে ছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়া থেকে আমদানি করা সরঞ্জাম।

মমতা ট্রেডিং কোম্পানি নামের সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের কাস্টমস কর্মকর্তা বিপ্লব হোসাইন জানান, ছয় দিন আগে রাশিয়া থেকে সাতটি চালানে প্রায় ১৮ টন বৈদ্যুতিক সরঞ্জাম দেশে আসে। খালাসের আগে পরমাণু শক্তি কমিশনের এনওসি প্রয়োজন হওয়ায় অনুমোদন পেতে বিলম্ব হয়। “রবিবার খালাসের কথা ছিল, কিন্তু তার আগেই আগুনে সব পুড়ে গেছে,” বলেন তিনি।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুন নেভানোর পরও ভবনের ভেতর থেকে ধোঁয়া ও পানি বের হচ্ছে, উদ্ধারকাজ ও ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

TAGGED:
শেয়ার করুন