আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম : প্রধান উপদেষ্টা

Liberty News Desk
ছবি : সংগৃহীত

ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর শেষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘এই সনদের মাধ্যমে বাংলাদেশে এক নতুন পরিবর্তনের সূচনা হয়েছে। এই পরিবর্তনের পেছনে রয়েছে ছাত্র ও জনতার গণঅভ্যুত্থানের অদম্য শক্তি।

আজ আমরা সেই আন্দোলনের দ্বিতীয় অধ্যায় শুরু করলাম। পুরোনো ধারা বদলে নতুন চিন্তা ও নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাচ্ছি— সংসদ থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনার বিভিন্ন খাতে আমরা এই পরিবর্তনের প্রতিফলন ঘটাবো।’

তিনি আরও বলেন, ‘আজকের দিনটি আমাদের জন্য এক নবজন্মের প্রতীক। এই সনদে স্বাক্ষরের মাধ্যমে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হলো।’

আজ শুক্রবার বিকেল ৫টায় প্রধান উপদেষ্টা ও অংশগ্রহণকারী রাজনৈতিক দলের প্রতিনিধিরা জুলাই জাতীয় সনদ ২০২৫–এ স্বাক্ষর করেন। এর আগে বিকেল ৪টা ৩৭ মিনিটে জাতীয় সংগীতের মাধ্যমে স্বাক্ষর অনুষ্ঠানের সূচনা হয়।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন