সংসদ ভবনের সামনে জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

Liberty News Desk
ছবি : সংগৃহীত

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে থেকে ‘জুলাই যোদ্ধাদের’ সরিয়ে দিয়েছে পুলিশ। এরপর সংসদ ভবন এলাকায় তাদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

এক পর্যায়ে বিক্ষোভকারীরা সড়কে অবস্থান নিয়ে একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়, ফলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে তিন দফা দাবিতে সংসদ ভবনের ফটক পেরিয়ে মঞ্চের সামনে অবস্থান নেন জুলাই যোদ্ধারা। পরে তারা মঞ্চের সামনে সাজানো চেয়ারগুলো দখল করে বসে পড়েন।

তাদের তিন দফা দাবি হলো— জুলাই সনদে সংশোধন, সনদকে স্থায়ীভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করা এবং জুলাই সনদে জুলাই যোদ্ধাদের স্বীকৃতি প্রদান।

এ অবস্থায় মঞ্চ থেকে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ ঘোষণা দেন, “জুলাই সনদে জুলাই যোদ্ধাদের স্বীকৃতি অন্তর্ভুক্ত থাকবে,” এবং তিনি উপস্থিতদের শান্ত থাকার আহ্বান জানান।

প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য এবং ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধি এই সনদে স্বাক্ষর করার কথা রয়েছে। তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও চারটি বামপন্থি দল অনুষ্ঠানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

TAGGED:
শেয়ার করুন