সাবেক নৌবাহিনী প্রধান সরওয়ার জাহান আর নেই

Liberty News Desk
ছবি : সংগৃহীত

বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান ভাইস অ্যাডমিরাল (অব.) সরওয়ার জাহান নিজাম (৭৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৯টা ১৫ মিনিটে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাবেক নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল (অব.) সরওয়ার জাহান নিজামের মৃত্যুতে বর্তমান নৌবাহিনী প্রধানসহ সব স্তরের নৌ সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন। শনিবার বাদ যোহর নৌবাহিনী সদর দপ্তরের মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরদেহকে যথাযথ সামরিক মর্যাদায় বনানী সামরিক কবরস্থানে দাফন করা হবে।

সরওয়ার জাহান নিজাম ১৯৫২ সালের ২ নভেম্বর চট্টগ্রামের আনোয়ারা উপজেলার এক সম্মানিত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৩ সালের ১ জুন বাংলাদেশ নৌবাহিনীতে সাব-লেফটেন্যান্ট পদে কমিশনপ্রাপ্ত হন। দীর্ঘ কর্মজীবনে তিনি নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এবং ২০০৭ সালের ১০ ফেব্রুয়ারি নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দেশপ্রেম, পেশাদারিত্ব ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে তিনি নৌবাহিনীর সক্ষমতা ও আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজাম বাংলাদেশ নৌবাহিনীর উন্নয়ন ও আধুনিকীকরণে অসামান্য অবদান রেখেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, কন্যা ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। নৌবাহিনী তার আত্মার মাগফিরাত কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

TAGGED:
শেয়ার করুন