ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২

Liberty News Desk
ছবি : সংগৃহীত

রাজধানীসহ সারা দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব ক্রমেই বাড়ছে। বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মরণব্যাধি এ ভাইরাসে আরও ৯ জনের মৃত্যু হয়েছে এবং ১০৪২ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ হাজার ৯০৭ জনে।

গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা মহানগরের দুই সিটি করপোরেশনে উত্তরে ১৯৮ জন ও দক্ষিণে ১২১ জন। এছাড়া, ঢাকার বাইরে ভর্তি হয়েছেন বরিশালে ১৯৫, চট্টগ্রামে ১০৪, খুলনায় ৭২, রাজশাহীতে ৮২, ময়মনসিংহে ৪১, রংপুরে ২৩ এবং সিলেটে ৫ জন।

এ সময় ৮৯৮ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। ফলে চলতি বছর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৭ হাজার ২৫৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত বছর দেশে ১ লাখ ১ হাজার ২১৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন এবং ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল। এর আগের বছর ২০২৩ সালে ডেঙ্গুতে ১ হাজার ৭০৫ জনের প্রাণহানি ঘটে, যা ছিল দেশে সর্বোচ্চ।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

TAGGED:
শেয়ার করুন