রাতেই স্থলভাগে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘শক্তি’

Liberty News Desk
সংগৃহীত ছবি

বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ‘শক্তি’ বৃহস্পতিবার (আজ) রাতের মধ্যেই ভারতের অন্ধ্র প্রদেশ ও ওড়িশা উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া গবেষকরা।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিদ মোস্তফা কামাল পলাশ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, আমেরিকার নৌবাহিনী পরিচালিত জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারের আজ (২ অক্টোবর) সকাল ৯টার সর্বশেষ বুলেটিন অনুযায়ী, ঘূর্ণিঝড়টি বর্তমানে দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলের পূর্ব দিকে এবং কলকাতা থেকে প্রায় ৭০০ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে অবস্থান করছে।

ঘূর্ণিঝড়টির কেন্দ্রে সর্বোচ্চ বাতাসের গতি ঘণ্টায় প্রায় ৬৫ কিলোমিটার, যা দমকা হাওয়াসহ ৮৩ কিলোমিটার পর্যন্ত বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, আজ রাতের মধ্যেই ‘শক্তি’ ভারতের অন্ধ্র প্রদেশ ও ওড়িশার মধ্যবর্তী উপকূলে স্থলভাগে প্রবেশ করতে পারে। তবে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর এখনো একে ‘গভীর নিম্নচাপ’ হিসেবেই শ্রেণিবদ্ধ করেছে।

যদিও ঘূর্ণিঝড়টি বাংলাদেশে সরাসরি আঘাত হানবে না, তবু এর প্রভাবে বাংলাদেশসহ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও মেঘালয়ে আগামী ৫ অক্টোবর পর্যন্ত মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখযোগ্যভাবে, বর্তমানে বাংলাদেশ ও ভারতে বর্ষা মৌসুম চলমান। সাধারণত বর্ষা পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ের সৃষ্টি বিরল। সেই হিসেবে বর্ষা মৌসুম শেষ হওয়ার আগেই ‘শক্তি’র উদ্ভব এক ব্যতিক্রমী আবহাওয়াগত ঘটনা।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

TAGGED:
শেয়ার করুন