দেশের বাইরে বাংলাদেশের ভাবমূর্তি অত্যন্ত ভালো : অর্থ উপদেষ্টা

Liberty News Desk
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ফাইল ছবি

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি বর্তমানে বেশ ইতিবাচক। গতকাল রবিবার এক অনুষ্ঠানে কেউ একজন অন্তর্বর্তী সরকারকে “অথর্ব-টথর্ব” বলেছেন। এমন বক্তব্য আসলে ফ্যাসিস্ট শক্তিকে উৎসাহিত করছে। লক্ষ্য করছি, কিছু ব্যক্তি এমন সব মন্তব্য করছেন, যা অন্তর্বর্তী সরকারকে দুর্বল করে ফ্যাসিস্টদের আরও সাহস জোগাচ্ছে।’

সোমবার রাজধানীর পল্টনে অবস্থিত ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ইনস্টিটিউটের অ্যাকাডেমিক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা আরও বলেন, ‘তিনি (ওই ব্যক্তি) অবশ্য এটাও স্বীকার করেছেন যে অন্তর্বর্তী সরকার কোনো অর্থ আত্মসাৎ করেনি, ব্যাংকিং খাতকে আরও স্থিতিশীল করেছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে সক্ষম হয়েছে। তবে আমরা নিখুঁত নই—এ কথা ঠিক। বিভিন্ন উন্নয়ন সহযোগীর সঙ্গে আলোচনা করতে গিয়ে দেখছি, বাংলাদেশের প্রতি তাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে।’

অর্থপাচার প্রসঙ্গে ড. সালেহউদ্দিন বলেন, ‘সরকারের চেয়ে কোম্পানিগুলো অনেক বেশি স্মার্ট। সেই কারণেই তারা অর্থপাচারে এতটা সফল হয়েছে। কোম্পানিগুলো যে কত রকম কৌশলে অর্থ পাচার করে, তা এখন আরও স্পষ্ট হচ্ছে। তারা সরাসরি টাকা পাঠায় না—ধাপে ধাপে, এক দেশ থেকে আরেক দেশে স্থানান্তর করে, তারপর চূড়ান্ত গন্তব্যে পাঠায়।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া, ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)-এর সভাপতি এন কে এ মবিন, সাবেক বাণিজ্যসচিব শুভাশীষ বসু প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইআরএফ সভাপতি দৌলত আকতার মালা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবুল কাশেম।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন