১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি

Liberty News Desk
ছবিঃ সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১৮ নভেম্বর হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোটার তালিকা ডাটাবেইজে অন্তর্ভুক্তির ক্ষেত্রে ৩১ অক্টোবর ২০০৭ বা তার আগে জন্মগ্রহণকারী নাগরিকরা নিবন্ধন করতে পারবেন। তাদের নাম অন্তর্ভুক্ত করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের জন্য নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত ও মাঠ পর্যায়ে রেজিস্ট্রেশন অফিসারের সিএমএস পোর্টালে লিংক পাঠানোর শেষ তারিখ ২৫ অক্টোবর। খসড়া তালিকা প্রকাশ করা হবে ১ নভেম্বর। দাবি, আপত্তি ও সংশোধনের জন্য আবেদন নেওয়া হবে ১৬ নভেম্বর পর্যন্ত। এসব আবেদন নিষ্পত্তির সময়সীমা ১৭ নভেম্বর। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ১৮ নভেম্বর।

এর আগে গত ৩১ আগস্ট ২০২৫ সালের সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করেছিল ইসি। তাতে দেখা যায়, দেশের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জনে। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন, নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩০ জন।

সে সময় ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাদের নামও অন্তর্ভুক্ত করে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

TAGGED:
শেয়ার করুন