কত টাকা কেজিতে বাংলাদেশি ইলিশ পাচ্ছেন ভারতীয়রা

Liberty News Desk
ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে ইলিশ রপ্তানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে ১ হাজার ১৯২ কেজি ইলিশ ভারতের উদ্দেশে পাঠানো হয়।

দুর্গাপূজা উপলক্ষে সরকার ঘোষিত ১২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অংশ হিসেবেই এ চালান গেছে। আখাউড়া বন্দর দিয়ে প্রায় ৯০ মেট্রিক টন ইলিশ রপ্তানি হবে বলে ধারণা করা হচ্ছে।

রপ্তানিকারক সূত্রের তথ্য অনুযায়ী, প্রতি কেজি ইলিশের দাম নির্ধারিত হয়েছে ১২.৫ ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ১,৫২৫ টাকা। প্রতিটি ইলিশের ওজন গড়ে এক কেজির কাছাকাছি। এই চালান রপ্তানি করছে মাহতাব এন্টারপ্রাইজ, আর সিএন্ডএফ এজেন্ট হিসেবে ছিল কনস্ট্রাকশন।

৫ অক্টোবরের মধ্যে একাধিক প্রতিষ্ঠান বাকি ইলিশ ভারতে পাঠাবে।

আখাউড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, রপ্তানির আগে মাছের তাপমাত্রাসহ অন্যান্য মান যাচাই করা হয়েছে এবং সঠিক পাওয়া যাওয়ায় ছাড়পত্র দেওয়া হয়েছে। এরপর বন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সংস্থাগুলো অবশিষ্ট প্রক্রিয়া সম্পন্ন করবে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

TAGGED:
শেয়ার করুন