দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এ রোগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬১ জনে। একই সময়ে নতুন করে ৬২২ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে এ বছর এখন পর্যন্ত মোট ৩৯ হাজার ৮১৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ মৃতদের মধ্যে দুজন বরিশাল বিভাগের বাসিন্দা, আর বাকি তিনজন ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
প্রতিবেদনে আরও জানানো হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯৯ জন। এছাড়া বরিশাল বিভাগে ১৩১ জন, ঢাকা বিভাগের অন্য জেলায় ১০৪ জন, চট্টগ্রামে ৯৮ জন, রাজশাহীতে ৫১ জন, ময়মনসিংহে ১৯ জন, খুলনায় ১৪ জন এবং রংপুর বিভাগে ছয়জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
এলএনডি/এমআর






