নিজেরা বিভক্ত হলে আমরা জাতি হিসেবে ব্যর্থ হয়ে যাব : প্রধান উপদেষ্টা

Liberty News Desk
ফাইল ছবি

নিজেরা বিভক্ত হলে আমরা জাতি হিসেবে ব্যর্থ হয়ে যাব, আমরা ব্যর্থ হতে চাই না—এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

মন্দির পরিদর্শন শেষে ড. ইউনূস বলেন, “আমরা এমন একটি রাষ্ট্র গড়তে চাই, যেটি দেখে বিশ্ব আমাদের অনুসরণ করবে। সেই স্বপ্ন বাস্তবায়নে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “ধর্মীয় ভিন্নতা থাকলেও রাষ্ট্রের দৃষ্টিতে কোনো নাগরিককে আলাদা করা যাবে না। রাষ্ট্র বাধ্য থাকবে সবার সমান মর্যাদা নিশ্চিত করতে।”

প্রধান উপদেষ্টা জোর দিয়ে বলেন, নিরাপত্তা বেষ্টনীতে আবদ্ধ নয়, বরং উন্মুক্তভাবে সবাই যেন নিজের ধর্ম পালন করতে পারে—এমন পরিবেশ চাই। বিভক্ত হলে জাতি হিসেবে ব্যর্থ হব, কিন্তু আমাদের লক্ষ্য একটি নতুন বাংলাদেশ গড়ে তোলা, যেখানে সব নাগরিকের সমান অধিকার থাকবে।

এর আগে সকাল ১১টার দিকে দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান তিনি। সেখানে আয়োজিত এক সভায়ও অংশ নেন প্রধান উপদেষ্টা।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

TAGGED:
শেয়ার করুন