ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু

Liberty News Desk
ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬৩৬ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়েছে, মৃতদের মধ্যে বরিশাল বিভাগে দুজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে দুজন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন রয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩১ জন, চট্টগ্রামে ৯২ জন, ঢাকার বাইরে ১৩১ জন, ঢাকা উত্তর সিটিতে ১০৫ জন, দক্ষিণ সিটিতে ৯৭ জন, খুলনা বিভাগে ২৯ জন, ময়মনসিংহে ছয়জন, রাজশাহীতে ৩৪ জন, রংপুরে সাতজন এবং সিলেটে চারজন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ৫০২ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত মোট ৩৬ হাজার ৫২৮ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সবশেষ হিসাব অনুযায়ী, এ বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৫ জনে। আর আক্রান্ত হয়েছেন মোট ৩৮ হাজার ৫২৭ জন।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন