প্রবাসীরা পোস্টাল ব্যালটে কীভাবে ভোট দেবেন, জানালেন ইসি

Liberty News Desk
ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। পোস্টাল ভোটিং ব্যবস্থার মাধ্যমে তারা অনলাইনে নিবন্ধন করে ডাকযোগে ব্যালট পাঠিয়ে ভোট দিতে পারবেন।

রবিবার (১৪ সেপ্টেম্বর) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি হোটেলে আয়োজিত মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেন।

তিনি জানান, প্রবাসী ভোটারদের প্রথমে অনলাইনে আবেদন ও নিবন্ধন সম্পন্ন করতে হবে। মোবাইল অ্যাপ ব্যবহার করে নিবন্ধন শেষ হলে তাদের নির্দিষ্ট ঠিকানায় ডাকযোগে ব্যালট পেপার ও ফিরতি খাম পাঠানো হবে। এরপর ভোটাররা ব্যালটে ভোট দিয়ে নির্ধারিত খামে তা ফেরত পাঠালে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছে যাবে।

সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা।
অনুষ্ঠান শেষে নির্বাচন কমিশনার প্রবাসীদের হাতে জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) তুলে দেন।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন