আ. লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে : আসিফ মাহমুদ

Liberty News Desk
ফাইল ছবি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ডিসেম্বরে নির্বাচন আয়োজনের দাবি জানানো কিছু মহল এখন নির্বাচনী প্রক্রিয়া বিলম্বিত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদের লক্ষ্য হচ্ছে পরোক্ষভাবে আওয়ামী লীগকে পুনরায় সক্রিয় করে তোলা।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) নবনিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, যারা নির্বাচন ব্যাহত করার চেষ্টা করছে, মূলত তাদের নিজস্ব স্বার্থেই আঘাত আসবে।

উপদেষ্টা আরও বলেন, আমাদের দেশে প্রচলিত প্রথা হলো সরকারে যে দল থাকে তারা নিজেদের ঘনিষ্ঠদের চাকরিতে নিয়োগ দিয়ে থাকে। কিন্তু এবার সেই ধারা পরিবর্তন করে যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হয়েছে। কোনো আত্মীয়প্রীতি বা ঘুষের অভিযোগ পাওয়া যায়নি। যারা সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন, এখন তাদের দায়িত্ব দেশের উন্নয়নে অবদান রাখা।

জাতীয় পার্টির কার্যালয়ে হামলার বিষয়ে তিনি বলেন, এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকতে হবে যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, রাজনৈতিক কর্মসূচি ও বিশৃঙ্খল ভিড়ের মধ্যে পার্থক্য করতে হবে। লাশ পোড়ানোর মতো ঘটনা নিন্দনীয় এবং এখানে কার অবহেলায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে তা খতিয়ে দেখা হবে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন