তারেক রহমান দেশে ফিরতে চাইলে সরকার সহায়তা করবে : পররাষ্ট্র উপদেষ্টা

Liberty News Desk
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ছবি : সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ইচ্ছা সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি জানান, তারেক রহমানের ট্রাভেল ডকুমেন্ট সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সরকার সহায়তা দিতে প্রস্তুত।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তারেক রহমান পাসপোর্টের জন্য আবেদন করেছেন কিনা তার জানা নেই। তবে তিনি দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করলে প্রয়োজনীয় পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট সরবরাহে সরকার সহযোগিতা করবে।

সরকার নিজ থেকেই কোনো পদক্ষেপ নেবে কি না জানতে চাইলে তিনি বলেন, “আমার মনে হয়, সেটার প্রয়োজন নেই। যখন তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন, আমরা আমাদের সক্ষমতা অনুযায়ী সহায়তা নিশ্চিত করবো।”

এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরতের জন্য সর্বশেষ যে চিঠি পাঠানো হয়েছিল, তার পর ভারতের সঙ্গে আর কোনো যোগাযোগ হয়েছে কি না জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা জানান, এরপর এ বিষয়ে আর কোনো চিঠি পাঠানো হয়নি। তবে ভবিষ্যতে যদি কোনো পদক্ষেপ নেওয়া হয়, তা গণমাধ্যমে জানানো হবে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন