সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির জন্য পুলিশ সদর দপ্তরে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ জালিয়াতির মামলার প্রেক্ষিতে এই চিঠি পাঠানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, আসামিরা বর্তমানে বিদেশে অবস্থান করছেন। ন্যায়বিচারের স্বার্থে তাদের অবস্থান শনাক্ত করে দেশে ফিরিয়ে আনতে আদালত ওয়ারেন্ট জারি করেছেন।
দুদকের অভিযোগপত্রে বলা হয়েছে, শেখ হাসিনা ও তার ছেলে ক্ষমতার সুযোগ নিয়ে অবৈধভাবে প্লট বরাদ্দ নেন। এ ঘটনায় ২০২৪ সালের ডিসেম্বর মাসে তদন্ত কার্যক্রম শুরু করে দুদক।
এলএনডি/এমআর






