নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই : ড. আসিফ নজরুল

Liberty News Desk
ফাইল ছবি

আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এ সময়সীমা পিছিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সোমবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

এনসিপি সহ কয়েকটি দলের সংস্কার ও বিচারের দাবির প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের রাজনৈতিক দলগুলো, বিশেষ করে জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষে যারা রয়েছে, তাদের দায়িত্বশীলতা ও বিচক্ষণতার ওপর সরকারের আস্থা রয়েছে।”

তিনি আরও বলেন, “সরকার স্পষ্ট করেছে—ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা একাধিকবার এ বিষয়ে বক্তব্য দিয়েছেন। নির্বাচন কমিশনকে সে অনুযায়ী প্রস্তুতির নির্দেশনা দেওয়া হয়েছে। কিছু মতপার্থক্য থাকলেও আশা করছি, এগুলো সমাধান হবে।”

নির্বাচনকালীন সরকার গঠন নিয়ে কোনো আলাপ-আলোচনা নেই বলেও উপদেষ্টা স্পষ্ট করেন।

সাংবাদিকরা জানতে চাইলে রাজনৈতিক মতভেদ বজায় থাকলেও নির্বাচন সময়মতো হবে কিনা, জবাবে তিনি বলেন, “সরকারের অবস্থান একেবারে পরিষ্কার—ফেব্রুয়ারির নির্বাচন পেছানোর সুযোগ নেই। রাষ্ট্রীয় কার্যক্রমও সে লক্ষ্যেই এগোচ্ছে।”

জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন নিয়ে এনসিপির দাবির প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, “এটা তাদের দলীয় অবস্থান। সে বিষয়ে আমার আলাদা করে বলার কিছু নেই।”

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “গত এক বছরে কখনো অবনতি, আবার কখনো উন্নতি হয়েছে। বিপ্লব-পরবর্তী সময়ে সমাজে নানা অস্থিরতা দেখা দেয়, যা অস্বাভাবিক নয়। আমরা আগেও পরিস্থিতি সামাল দিয়েছি, ভবিষ্যতেও তা সম্ভব হবে ইনশাআল্লাহ।”

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন