পলিথিন, প্লাস্টিক বর্জন করে চটের ব্যাগ ব্যবহার করুন : কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

Liberty News Desk
ছবিঃ সংগৃহীত

পলিথিন ও প্লাস্টিকের পানির বোতল বর্জন করে চটের ব্যাগ ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা (অব.) লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (২৭ আগস্ট) মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা গ্রামে ফারমার্স মিনি কোল্ডস্টোর হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, “আমাদের পূর্বপুরুষরা যেমন চটের ব্যাগ ব্যবহার করতেন, আমরাও যদি তা গ্রহণ করি, তাহলে একদিকে কৃষি খাত উপকৃত হবে, অন্যদিকে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবে।” তিনি আরও যোগ করেন, “পলিথিন ও প্লাস্টিকের বোতল ব্যবহার বন্ধ করতে পারলে সহজেই পাটজাত পণ্যের প্রসার ঘটানো সম্ভব হবে। এ বিষয়ে ইতোমধ্যেই কার্যক্রম শুরু হয়েছে।”

কৃষিজমি সুরক্ষার বিষয়ে উপদেষ্টা বলেন, “আমাদের হাতে সময় সীমিত। তাই একটি কৃষি আইন প্রণয়ন করা জরুরি, যাতে আবাদি জমি অন্য কাজে ব্যবহার না হয়। রাস্তাঘাট নির্মাণে ভূমির মালিককে যেমন তিনগুণ মূল্য দেওয়া হয়, এলজিইডিকেও একইভাবে মূল্য দিতে হবে। এছাড়া ইটভাটায় টপ সয়েল বিক্রি বন্ধ করা উচিত, কারণ এতে জমির উর্বরতা নষ্ট হয়ে উৎপাদন কমে যায়।”

অনুষ্ঠানে মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, পুলিশ সুপার মোছাম্মৎ ইয়াসমিন খাতুন, জেলা কৃষি কর্মকর্তা ড. রবীআহ নূরসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন