পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার দিকে অগ্রসর হওয়ার সময় প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
দুপুর পৌনে ২টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে শিক্ষার্থীরা সেখান থেকে সরে যান।
এর আগে শিক্ষার্থীরা তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। তাদের স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
স্লোগানগুলোর মধ্যে ছিল— “আপস নয় সংগ্রাম, সংগ্রাম, সংগ্রাম”, “কোটা নয় মেধায়”, “ডিপ্লোমা টেকনিশিয়ানদের অধিকার চাই”, “অবৈধ ডিপ্লোমা কোটা বাতিল করো” ইত্যাদি।
প্রকৌশল শিক্ষার্থীদের তিনটি মূল দাবি হলো—
১. ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ শব্দ ব্যবহারের অনুমতি না দেওয়া।
২. ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতির মাধ্যমে নবম গ্রেডে উন্নীত না করা।
৩. দশম গ্রেডের চাকরিতে কেবলমাত্র স্নাতক প্রকৌশলীদের প্রবেশের সুযোগ নিশ্চিত করা।
এলএনডি/এমআর






