ফারুকী এখন শঙ্কামুক্ত, সবাই দোয়া করবেন : তিশা

Liberty News Desk
ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এখন শঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছেন তার স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

শনিবার (১৬ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ফারুকীর সর্বশেষ শারীরিক অবস্থার আপডেট দেন তিনি।

তিশা জানান, কক্সবাজারে মন্ত্রণালয়ের এক কর্মশালায় অংশ নেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ফারুকী। পরে তাকে দ্রুত ঢাকায় এনে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন এবং চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত তার অবস্থা স্থিতিশীল। সবার কাছে তিনি স্বামীর সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।

এর আগে শনিবার রাত সাড়ে ১০টার দিকে বিমান বাহিনীর মেডিকেল হেলিকপ্টারে করে ফারুকীকে কক্সবাজার থেকে ঢাকায় আনা হয়। কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজীব বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সংস্কৃতি উপদেষ্টা গত শুক্রবার ৫ দিনের সফরে কক্সবাজারে গিয়েছিলেন।

সফরে তার কক্সবাজার সংস্কৃতি হাব ও জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন সংক্রান্ত কয়েকটি সভায় যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু শনিবার সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়ায় বাকি কর্মসূচি বাতিল করা হয়। স্থানীয় চিকিৎসকরা প্রাথমিক সেবা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন