প্রকল্প বাস্তবায়নে অযথা ব্যয় কমাতে হবে : জ্বালানি উপদেষ্টা

Liberty News Desk
ছবি : সংগৃহীত

প্রকল্প বাস্তবায়নে অযথা ব্যয় কমাতে হবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান।

তিনি বলেন, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে প্রকল্প ব্যয় অনেক বেশি। বিশেষ করে সড়ক নির্মাণে খরচ দক্ষিণ এশিয়ার দেশগুলোর তুলনায় অস্বাভাবিকভাবে বেড়ে যায়। তাছাড়া প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতার কারণে ব্যয় আরও বাড়ে। তাই ভবিষ্যতে ব্যয় সাশ্রয়ে গুরুত্ব দিতে হবে। শুধু ব্যয় নয়, প্রকল্প সময়মতো শেষ না হওয়াও বড় সমস্যা। কিছু প্রকল্প ১৭-১৮ বছর ধরে চলতে থাকে, যা আর বহন করা সম্ভব নয়।

শনিবার ঢাকা-চট্টগ্রাম পাইপলাইন প্রকল্প উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

ফাওজুল কবির খান আরও বলেন, আমাদের প্রাকৃতিক সম্পদ সীমিত। আগে কিছু গ্যাস মজুদ ছিল, কিন্তু তা দ্রুত কমে আসছে। এর পাশাপাশি দুর্নীতি ও অপচয়ের কারণে সীমিত সম্পদের সঠিক ব্যবহার হচ্ছে না। ফলে প্রকল্পগুলো সময়মতো শেষ হয় না এবং ব্যয় বাড়তেই থাকে। এই অবস্থা বন্ধ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপিসির চেয়ারম্যান আমিন উল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের প্রধান মেজর জেনারেল মু. হাসান-উজ-জামান এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন