দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কারের জন্য গঠিত কমিশনের প্রস্তাবিত আইন আগামী এক থেকে দুই মাসের মধ্যে প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
বৃহস্পতিবার দুপুরে দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
আসিফ নজরুল জানান, দুদক সংস্কার কমিশন বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ করেছে। এসব সুপারিশের ভিত্তিতে আইন প্রণয়নের কাজ আগামী এক থেকে দুই মাসের মধ্যেই সম্পন্ন হবে। এ নিয়ে দুদক চেয়ারম্যানের সঙ্গে বিস্তৃত আলোচনা হয়েছে।
এলএনডি/এমআর






