জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ

Liberty News Desk
ছবি : সংগৃহীত

জাতীয়করণসহ কয়েকটি দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মহাসমাবেশ করছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা। বুধবার (১৩ আগস্ট) সকাল ১০টার দিকে শুরু হওয়া এ কর্মসূচিতে অংশ নিয়েছেন কয়েকশ শিক্ষক।

অংশগ্রহণকারীরা জানান, তাদের দাবির মধ্যে রয়েছে—শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয়করণ, শতভাগ উৎসব ভাতা, ৪৫ শতাংশ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং বিনোদন ভাতা প্রদান। এ জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষকরা ঢাকায় আসেন।

আয়োজকদের ভাষ্যমতে, সমাবেশ শেষে সচিবালয়ের দিকে পদযাত্রার পরিকল্পনা রয়েছে।

এদিকে, কর্মসূচি ঘিরে ওই এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। জনশৃঙ্খলা বজায় রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ১৩ আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সচিবালয়, সুপ্রিম কোর্ট, প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২ এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনে সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে।

এছাড়া, বিভিন্ন দাবি বা প্রতিবাদের নামে সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি না করার আহ্বান জানিয়েছে ডিএমপি।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন