রাজধানীর বেসরকারি মেডিকেলের পার্কিং থেকে দুজনের লাশ উদ্ধার

Liberty News Desk
ছবি : সংগৃহীত

রাজধানীর মৌচাক মোড়ে ডা. সিরাজুল ইসলাম মেডিকেলের পার্কিং এলাকা থেকে দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে বেজমেন্টে রাখা একটি প্রাইভেটকারের ভেতর থেকে লাশ দুটি পাওয়া যায়।

প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, একজনের মরদেহ চালকের সিটে এবং অন্যজনের মরদেহ পেছনের সিটে ছিল। মুখ ও মাথা থেঁতলানো থাকলেও শরীরের অন্যান্য অংশ অক্ষত ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির ভেতরেই তাদের গুরুতর আহত করে হত্যা করা হয়েছে।

রমনা থানার ওসি গোলাম ফারুক জানান, নিহতদের পরিচয় এখনো নিশ্চিত নয়। লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং সিআইডি ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে।

রমনার ডিসি মাসুদ আলম বলেন, বেজমেন্টে থাকা একটি প্রাইভেটকারে মরদেহ পাওয়া গেছে। ড্রাইভারের সিটে একজন এবং পাশের সিটে আরেকজন ছিলেন। গাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ হয়েছে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়েছে।

তিনি আরও জানান, নিহতদের স্বজন একই হাসপাতালে ভর্তি আছেন। বেজমেন্টে বায়ু চলাচলের অভাব ও প্রচণ্ড গরমের কারণে মরদেহ পচে গেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, বেলা ১১টা ৫০ মিনিটে থানায় খবর আসে। গাড়িটি আগের দিন রোববার ভোরে সাড়ে ৫টার দিকে বেজমেন্টে পৌঁছায়। গাড়ির মডেল টয়োটা ফিল্ডার এক্স, যার মালিক জোবায়ের আহমেদ সৌরভ।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন