গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৩২৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মৃতদের মধ্যে একজন পুরুষ ও দুইজন নারী। আর নতুন আক্রান্তদের মধ্যে ২৩০ জন ঢাকার বাইরের বাসিন্দা।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন মোট ৯৮ জন, যার মধ্যে ৫৬ জন পুরুষ ও ৪২ জন নারী।
একই সময়ে মোট আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৭৩৫ জন। আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যা ১৩ হাজার ৯৩১ এবং নারীর সংখ্যা ৯ হাজার ৮০৪।
এলএনডি/এমআর






