প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, নির্বাচন কমিশনকে নির্বাচন আয়োজনের বিষয়ে আনুষ্ঠানিক অবহিত করার পর থেকেই অন্তর্বর্তী সরকারের ‘দ্বিতীয় অধ্যায়’ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে সূচনালগ্নে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। বৈঠক শেষে সাংবাদিকদের জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রধান উপদেষ্টা বলেন, ৫ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রথম অধ্যায় শেষ হয়েছে। এর পরের দিন থেকেই শুরু হয়েছে দ্বিতীয় অধ্যায়, যার প্রধান দায়িত্ব হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করা।
তিনি আরও বলেন, নির্বাচন যেন গ্রহণযোগ্য হয়, সেটি নিশ্চিত করাই এখন সরকারের অগ্রাধিকার। এজন্য সব উপদেষ্টাকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান তিনি।
এলএনডি/এমআর






