প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল বিকেল ৫টায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন।
সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, আগামীকাল মঙ্গলবার বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তিনি এ ঘোষণাপত্র পাঠ করবেন।
বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।
জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তিতে সরকার আগামীকাল দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা দিয়েছে সরকার।
প্রেস উইং সূত্রে জানা গেছে, গণ-অভ্যুত্থানের সব অংশীদারদের উপস্থিতিতে জাতির সামনে ‘জুলাই ঘোষণাপত্র’ উপস্থাপন করা হবে। এ ঘোষণাপত্র নিয়ে সরকার বর্তমানে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে খসড়া তৈরি করছে।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরের শেষদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি জাতীয় ঘোষণাপত্র প্রণয়নের দাবি উঠলে সরকার ‘জুলাই ঘোষণাপত্র’ দেওয়ার সিদ্ধান্ত নেয়।
এলএনডি/এমআর
……………
For 24/7 Breaking News :
📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus






