আজ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ

Liberty News Desk
সংগৃহীত ছবি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই-আগস্ট গণহত্যা মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ আগস্ট) সকালে রাজসাক্ষী হিসেবে হাজির করা হয় সাবেক পুলিশ কর্মকর্তা চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে।

এর আগে, মামলার সূচনা বক্তব্যের দিন আহত ভুক্তভোগী খোকন চন্দ্র বর্মনের সাক্ষ্য নেওয়া হয়। তিনি ওই ঘটনার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করে বিচার দাবি করেন।

মামলায় প্রসিকিউশন পক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

গত ১০ জুলাই ট্রাইব্যুনাল-১ এ মামলার বিচার শুরু হয়। মামলায় অভিযুক্ত শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বর্তমানে পলাতক থাকলেও, তৎকালীন আইজিপি চৌধুরী মামুন কারাগারে রয়েছেন।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

শেয়ার করুন