আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে হাজির করা হয়েছে সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে। রবিবার (৩ আগস্ট) সকাল ৯টা ২৫ মিনিটে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তাকে আদালতে আনা হয়। তবে তার হাতে কোনো শৃঙ্খল ছিল না।
এদিন মামলার প্রসিকিউশন পক্ষের সূচনা বক্তব্য এবং প্রথম সাক্ষ্যগ্রহণ হয়। বিচার কার্যক্রম চলছে আসামির অনুপস্থিতিতেই।
২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত কথিত হত্যাকাণ্ডের অভিযোগে গঠিত এই ট্রাইব্যুনালে এখন পর্যন্ত ৫০০টির বেশি অভিযোগ জমা পড়েছে। শেখ হাসিনাসহ চারটি মামলার বিচার শুরু হয়েছে। এছাড়া ওবায়দুল কাদেরসহ আরও ১৭ জন গ্রেপ্তার আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বশেষ পরিচিত ঠিকানায় সমন পাঠানো হয়েছে। তবে তিনি অনুপস্থিত থাকায় আন্তর্জাতিক আইনের বিধান অনুযায়ী বিচার চলছে একতরফা ভাবে।
এই মামলায় সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে সাংবাদিক ও আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, রাজনীতি বিশ্লেষক ও গবেষক বদরুদ্দিন উমর, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা লে. কর্নেল হাসিনুর রহমান, নাগরিক সংগঠক নাহিদ ইসলাম ও উমামা ফাতেমার। এ ছাড়া ২০২৪ সালের ‘জুলাই আন্দোলন’-এ আহত ও নিহতদের স্বজনরাও সাক্ষ্য দেবেন বলে জানা গেছে।
এলএনডি/এমআর
……………
For 24/7 Breaking News :
📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus






