রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২ জুলাই) সকাল ১০টার দিকে ভবনটির পঞ্চম তলায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা আক্তার এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমরা সকাল ১০টার দিকে আগুনের খবর পাই। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে যায়। সেখানে ১১টি ইউনিট কাজ করছে।
আগুনের কারণ বা ক্ষয়ক্ষতির সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
এলএনডি/এনই
For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
Facebook – www.facebook.com/libertynewsbd/
Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
X (Twitter) – www.x.com/libertynewsbd
Instagram – www.instagram.com/libertynewsbd
YouTube – www.youtube.com/@LibertyNewsBD






