একযোগে ১০২ এসিল্যান্ড প্রত্যাহার

Liberty News Desk
ফাইল ছবি

দেশের বিভিন্ন জেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালনরত বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১০২ জন কর্মকর্তাকে প্রত্যাহার করেছে সরকার। বুধবার (৩০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আটটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, প্রত্যাহারকৃত কর্মকর্তাদের সিনিয়র সহকারী কমিশনার বা সহকারী কমিশনার হিসেবে পরবর্তী পদায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারদের অধীনে ন্যস্ত করা হয়েছে। এই বিভাগগুলো হলো—ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, খুলনা, রাজশাহী, বরিশাল ও রংপুর।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভাষ্যমতে, এ পদক্ষেপটি একটি নিয়মিত প্রশাসনিক পুনর্বিন্যাস। মাঠ প্রশাসনের অভিজ্ঞতাসম্পন্ন কর্মকর্তাদের নতুনভাবে পদায়নের মাধ্যমে আরও দক্ষ ও গতিশীল প্রশাসনিক কাঠামো নিশ্চিত করার উদ্দেশ্যেই এই পরিবর্তন আনা হয়েছে।

এলএনডি/এমআর

For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD

শেয়ার করুন